শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

যুবককে আটক করেছে পুলিশ আটককৃতরা মাদক কারবারি

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪০১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক কারবারি। সোমবার (২১ এপ্রিল) দুপুরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার রাতে মিজমিজি পাগলাবাড়ি এলাকার ভাই ভাই চুনা কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, মিজমিজি পাইনাদী তেরামার্কেট এলাকার ইসমাঈল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৪) ও পূর্বপাড়ার আমিনুল ইসলামের ছেলে সালামান ওরফে অয়ন (২৪)।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, মিজমিজি পাগলাবাড়ি এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের খবরে আমরা অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..