শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৫০৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ রূপগঞ্জে পূর্বাচল উপ শহরের প্লট থেকে এক ব্যাক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বাচলের এক নম্বর সেক্টরের একটি খালি প্লটের ভেতর থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

নিহত ব্যাক্তির নাম দেলোয়ার হোসেন (৪৫)। সে কিশোরগঞ্জ সদর থানার শোলাকিয়া এলাকার আবু সাঈদের ছেলে ।

রূপগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, সকালে ওই এলাকায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..