শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

রনি মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০১৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ: বন্দরে চাঞ্চল্যকর রনি মোল্লা (৩২) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় মুন্সিগঞ্জ সদর থানাধীন নয়াগাঁও মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৬ এপ্রিল বিকেলে বন্দর থানার সেনপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে রনি মোল্লাকে একটি নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে আসামিরা। এই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

নিহত রনি মোল্লার স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় আড়াই বছর আগে মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে রনি মোল্লার সাথে আসামিদের বিরোধের সূত্রপাত হয়। ঘটনার দিন রনি তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তার পথরোধ করে। এরপর তাকে মারধর করতে করতে পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে যায় এবং সেখানে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে পলাতক আসামি সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব-১১ এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেফতারকৃত সুমনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এই গ্রেফতারের মাধ্যমে রনি মোল্লা হত্যা মামলার তদন্তে আরও একধাপ অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..