মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে গত কয়েকদিন আগে থেকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহরের হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করার ঘোষণা দেয়া হয়। সেই সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে দফায় দফায় সভা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

তারই ধারাবাহিকতায় এদিন বিকেলে শহরের চাষাঢ়া এলাকার জিয়া হলের সামনে সকল শ্রেণি পেশার মানুষজন একত্রিত হন। সেই সাথে সকলের অংশগ্রহণে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়কের ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, খেলাফত মজলিস মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ ও গণসংহতি জেলা সমন্বয়কারী তরিকুল সুজন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..