শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

সিএনজি অটোরিকশার সাথে আকিজ গ্রুপের রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

‏নারায়ণগঞ্জ  রূপগঞ্জের পূর্বাচল ৩শ’ ফিট সড়কে যাত্রীবাহি সিএনজি অটোরিকশার সাথে আকিজ গ্রুপের রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্বাচল সড়কের পশি মাজার রোড চত্ত্বরে এই দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয় আরও চারজন। এই ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ও হেলপার কে আটক করেছেন।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( এসআই) জাহাঙ্গীর আলম জানান, বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর কুড়িল থেকে একটি সিএনজি অটোরিকশা (ঢাকা মেট্রো-থ ১১-৩৫৯২) কাঞ্চন যাবার পথে পূর্বাচল তিন`শ ফুট সড়কের পশি মাজার রোড চত্ত্বরে পূর্বাচলে প্রবেশের মুখে দ্রুতগতির রেডিমিক্স ট্রাকের (ঢাকা মেট্রো-শ ১৪-০৫৫৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরোবি আক্তার (৩২) ও খাইরুল ইসলাম (৩৫) নিহত হয়।

এসময় আহত হয় সিএনজির চালকসহ আরও তিন যাত্রী। এ ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ফকরুল ইসলাম ও তার হেলপার সাহেদুল ইসলামকে আটক করে। জব্দ করা হয় ওই রেডিমিক্স ট্রাক। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে ও আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..