শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের ড্রাইভার মো. রুবেলকে (৪২) আটক করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় রিনালয় সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) ও শরীয়তপুর জেলার জাজিরা এলাকার ট্রাক চালক সুমন মিয়া (৪৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় তাৎক্ষণিক অপর একটি লো বেডের লং ভি হাইকেল বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার লক্ষ্যে চেইন দিয়ে বাধার সময় চট্টগ্রামগামী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক রুবেলকে আটক করা হয়েছে। আমরা পরিবারের সাথে যোগাযোগ করেছি। এই ঘটনায় সড়ক দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..