মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত ১টা ১০ মিনিটে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ উপজেলার মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকা-গামী মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ ইদ্রিসকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ ইদ্রিস কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত দ্বীন মোহাম্মদ ও মাতা মোসাম্মদ তৈয়বা বেগম। স্ত্রী সানজিদা আক্তার।

পুলিশ জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..