শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

স্ত্রীকে হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে জসিম রানা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১১৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে জসিম রানা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, জসিম উদ্দিন বরগুনার পাথরঘাটার আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তিনি মাদারীপুরের মো. দেলোয়ার হোসেনের মেয়ে সুরভী আক্তারকে বিয়ে করে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, স্ত্রী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৫ মার্চ পারিবারিক কলহের জেরে সুরভী আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন জসিম রানা। ঘটনার পর আত্মহত্যার নাটক সাজিয়ে সুরভীর মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছান এবং নিজে পালিয়ে যান।

পরদিন সুরভীর পরিবারের সদস্যরা রূপগঞ্জে এসে মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের বাবা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..