শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

স্ত্রী-সন্তানসহ তিনজনকে নির্মমভাবে হত্যা করায় ব্যবহৃত ‘বঁটি’ উদ্ধার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪৯০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

স্ত্রী-সন্তানসহ তিনজনকে নির্মমভাবে হত্যা করায় ব্যবহৃত ‘বঁটি’ উদ্ধার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে নির্মমভাবে হত্যা করায় ব্যবহৃত ‘বঁটি’ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত স্বামী ইয়াছিনের ত‌থ্যের ভিত্তিতে সোমবার (১৪ এপ্রিল) মিজমিজি পশ্চিমপাড়া এলাকার ভিকটিমদের বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে ওই বঁটি উদ্ধার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম। তিনি বলেন, আসামি ইয়াছিনকে রিমান্ডে জিজ্ঞেসাবাদ করা হলে সে হত্যায় ব্যবহৃত ‘বঁটির’ সন্ধান দিলে আমরা পুকুর থেকে সেটা উদ্ধার করি। এর দুইদিন আগে আমাদের টিম রক্তমাখা ব্রিফকেস ভর্তি কাপড় উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আসামি অন্য দুই আসামির সম্পৃক্তার স্বীকারোক্তি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলে, না সে একাই এই হত্যা করেছে বলে আমার কাছে জানিয়েছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে ওই তিনজন নিখোঁজ ছিল। পরে ১১ এপ্রিল বাড়ির সামনে ময়লার স্তূপে মানুষের কাটা হাত ও দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তখন পুলিশ এসে ময়লার স্তূপ সরিয়ে মাটি খুঁড়ে তিনটি খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করেন। এঘটনায় নিহতদের বোন মুনমুন আক্তার বাদী হয়ে লামিয়ার স্বামী ইয়াছিন, শ্বশুর দুলাল মিয়া ও ননাশ শিমুকে আসামি দিয়ে ওইদিন রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..