বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

স্বামীর মনসিক নির্যাতনে স্ত্রীর রহস্যময় মৃত্যু

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সালেহা আক্তার (২৫) নামে এক গৃহবধূ পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করেছে।

আজ সোমবার (১৯ মে) বিকেলে ফতুল্লার শাসনগাঁ এলাকার শহিদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত সালেহা আক্তারের স্বামী আল আমিন শাসনগাঁ এলাকায় শহিদ মিয়ার বাসায় স্বপরিবারে ভাড়া থাকেন। আল আমিন গার্মেন্টসে কাজ করেন। তার স্ত্রী বাসায় থাকতেন। হঠাৎ করেই ছাদ থেকে সালেহা নিচে পড়ে যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় ভিক্টোরিয়া হাসপালের নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..