বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

১৬ বছরের এক কিশোরীকে দুই মাস আটকে রেখে ধর্ষণ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪০৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

  • নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে অপহৃত ১৬ বছরের এক কিশোরীকে দুই মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইলের মির্জাপুর থেকে ওই কিশোরীকে উদ্ধার করলেও অভিযুক্তরা এখনো পলাতক রয়েছে। পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগী কিশোরীর মা আদালতে অভিযোগ করেন, গত ১১ জানুয়ারি রাত ২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার কুশিয়ারা এলাকা থেকে তার মেয়েকে অপহরণ করা হয়। মামলার এজাহার অনুযায়ী, প্রধান আসামি শওকত হোসেন (৫০) এবং তার স্ত্রী মোছা. সুরিয়া (৩৬) কিশোরীকে পরিকল্পিতভাবে অপহরণ করে টাঙ্গাইলের মির্জাপুর থানার গোরাই এলাকায় নিয়ে যায় এবং সেখানে দুই মাস আটকে রাখে।

এ সময় প্রধান আসামি শওকত হোসেন কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

পিবিআই নারায়ণগঞ্জের একটি বিশেষ দল ৯ মার্চ রাত সোয়া ৭টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর থানার গোরাই এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে।

উদ্ধারের সময় অভিযুক্ত শওকত হোসেন ও তার স্ত্রী মোছা. সুরিয়া বাসায় উপস্থিত থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পিবিআই।

উদ্ধারের পর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয় এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য ১০ মার্চ আদালতে হাজির করা হয়।

আদালত তার জবানবন্দি গ্রহণের পর ভিকটিমকে তার মায়ের জিম্মায় দেন।

পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. মনিরুজ্জামান আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..