শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

,
অজ্ঞাত লাশ উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় আনুমানিক ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে শিহাচর এলাকার নূর মসজিদের কাছে একটি পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ তার নাম-পরিচয় জানার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। উদ্ধারকৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিক অনুসন্ধানে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সম্ভবত গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি শরিফুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..