সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

৭ হাজার ৫০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

  1. নারায়ণগঞ্জ  সিদ্ধিরগঞ্জে এক অভিযানে ৭ হাজার ৫০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এক অভিযানের এ পরথিন জব্দ করা হয়। অভিযানে ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ চরমাছুয়া গ্রামের মান্নানের ছেলে চালক এনামুল হক, একই জেলার সদর উপজেলার বেপারী বড় স্টেশন ক্লাব রোডের চালকের সহকারী মো. মাসুদ (১৯)।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে একটি ট্রাকে অভিযান চালানো হয়। তল্লাশিতে ৭ হাজার ৫০ কেজি অবৈধ পলিথিন পাওয়া যায়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পলিথিন পরিবহণের কোনো বৈধ অনুমতি ছিল না।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টি আই নাঈম সিদ্দিকী বলেন, এটি আমাদের জন্য একটি বড় সাফল্য। পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন পরিবহণ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..