মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ মারকাযুম নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনা আওয়ামী লীগের চেয়ে বিএনপি গত এক বছরে বেশি চাঁদাবাজি করেছে নির্বাচনে ভোটসহ প্রবাসীদের এক লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট এখন দেশে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪০ কেজি গাজাসহ জয় মিয়া ও মিঠু সরদার নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বিএনপি সমর্থিত জোট প্রার্থী মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সিদ্ধিরগঞ্জে একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বৃষ্টিধারা খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে অর্ধগলিত মরদেহটির পরিচয় জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহাম্মদ আব্দুল বারিক জানান, ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। তার পরনে ছিল কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি। পচন ধরার কারণে শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..