মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩৫২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ডিএনডি বাঁধের ভেতর ফতুল্লা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ।

‎শনিবার (২ মে) ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় খাল খনন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ফতুল্লা থানা বিএনপির সাংঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরি।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের ফতুল্লাবাসীর দুর্ভোগের প্রতি সহমর্মিতা দেখিয়ে এই খাল পুনঃখনন কাজের উদ্যোগ নিয়েছেন। সেই সাথে সদর উপজেলা প্রশাসনের তড়িৎ ব্যবস্থাপনায় খাল পুনঃখনন করা হচ্ছে।

তিনি আরও বলেন, খাল খনন করতে হলে অনেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে শক্ত অবস্থানে থাকবে। তার আগে যারা অবৈধ স্থাপনা করেছেন তাদের প্রতি অনুরোধ তারা যেন নিজ থেকেই স্থাপনা সরিয়ে নেন। অনেক দুর্ভোগ আমাদের সৃষ্ট হয়ে থাকে। আমরা বর্জ্য খালে ফেলে থাকি। বর্জ্য খালে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। জনগণ সচেতন হলে আমাদের দুর্ভোগ কমে আসবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজউদ্দিন সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) হাসিন্নজ্জামান,ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।ৃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..