বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের মাদকবিরোধী এক অভিযানে প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১ টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‍্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত এস আই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। পরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে তিনজন র‍্যাব কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যায়। এ সময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত র‍্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে তিনজন র‍্যাব কর্মকর্তা আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, তিনজন র‍্যাব কর্মকর্তা তথ্য সংগ্রহের জন্য গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে।

 

এদিকে বিকালে মঙ্গলবার(০৫ মে) বিকেলে র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক (ডিডি) মেজর মেজর লুফুর রহমান হাদী গণমাধ্যমকে জানান, দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহকালে র‌্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর হামরার ঘটনা ঘটেছে। এতে তিন র‌্যাব সদস্য আহতবহয়েছে।

 

তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় এক অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। দায়িত্ব পালনরত অবস্থায় র‍্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়।

মেজর হাদী আরও জানান, এই হামলায় তিনজন র‍্যাব আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত সদস্যদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা পর্যবেক্ষণে রয়েছেন। মাদক নির্মূলের এই মহৎ লড়াইয়ে র‍্যাব সদস্যদের এমন ত্যাগ র‍্যাবের মনোবলকে আরও দৃঢ় করেছে।

র‍্যাব স্পষ্ট করে জানাচ্ছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে কোনো অপরাধী পার পাবে না। উক্ত ঘটনায় জড়িত মূল হোতাসহ প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে এলাকায় বর্তমানে ব্যাপক অভিযান চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে এলিট ফোর্স র‌্যাব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..