মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

প্রাইভেটকার উদ্ধারের পাশাপাশি আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ২২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পার্কিং থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধারের পাশাপাশি আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার  করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া গাড়িসহ মোট দুটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

শনিবার (২৭ জুন) দুপুরের জেল পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ২২ জুন নতুন জজ কোর্টের সামনে পার্কিংয়ে রাখা মোহাম্মদ আরিফের ব্যবহৃত ২০০৬ মডেলের টয়োটা এক্স করোলা (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬) চুরি হয়। পরে তিনি ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তে এসআই মো. রফিক (বিপিএম) ও এসআই নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের শনাক্ত করে।

গ্রেপ্তাররা হলেন মুক্তার হোসেন (৪৮), মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬)। এর মধ্যে মুক্তারকে ২৫ জুন রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে এবং অপর দুইজনকে ২৬ জুন ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তাররা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া টয়োটা এক্স করোলাসহ আরও একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-১৪-৯২৩০) এবং একটি প্রাইভেটকার (চট্টগ্রাম মেট্রো ঘ-১১-২৮৮০) উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..