শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের খণ্ড ইজিবাইকের ওপর পড়ে চালক আহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা

পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের খণ্ড ইজিবাইকের ওপর পড়ে চালক আহত

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

  1. নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের খণ্ড ইজিবাইকের ওপর পড়ে চালক আহত হয়েছেন। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ ঘটনা ঘটে। আহত চালককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। খবর পেয়ে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের ওপরের অংশ থেকে কংক্রিটের দুটি বড় খণ্ড ইজিবাইকের ওপর পড়ে। এতে চালক গুরুতর আহত হন। এ ঘটনার পর ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তারা।

স্থানীয় রাজমিস্ত্রিরা জানান, ‘খসে পড়া স্থানটি দেখে বুজা যাচ্ছে রড থেকে ঢালায় ছেড়ে দিয়েছে। এটিকে কনক্রিট স্পলিং বলা হয়। কংক্রিটের ভেতরে থাকা রড কোনো কারণে বাতাস বা পানির সংস্পর্শে এলে তাতে মরিচা পড়ে। এতে কংক্রিটের ঢালাই ফেটে খসে পড়ে। যেহেতু একটি স্থানে এমন সমস্যা দেখা দিয়েছে এজন্য অন্যান্য স্থান গুলো চেক দেয়া জরুরী।’

তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান। তিনি জানান, ‘এটি স্পলিং নয়। কাজ করার সময় ভুলে একটি ব্লক রেখে এসেছিল শ্রমিকরা। সেই ব্লকটি ইজিবাইকের উপড় পড়ে যায। এতে ইজিবাইকটি ভেঙ্গে যায় এবং চালক আহত হয়েছে। এছাড়া সড়কের কোথাও কোন সমস্যা নেই। আশা করছি ডিসেম্বরের শেষের দিকে সড়টি প্রধানমন্ত্রী উদ্ধোধন করবেন।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..