সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তর

 

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে পালালো দুর্বৃত্তরা

 


রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রামপুরা বনশ্রী এলাকার ডি-ব্লকের ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেনকে উদ্ধার করে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা মুজিবুর রহমান জানান, রাতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল তার গতিরোধ করে এবং তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে আনোয়ার হোসেনকে চার রাউন্ড গুলি করে। পরে তার কাছে থাকা প্রায় ২শ’ ভরি স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক জানান, বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলমান বলে জানান তিনি।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..