শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৫৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

  •  
    বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
    আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি
    নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার, ১ রাউন্ড ৩০৩ বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) বিকেলে আড়াইহাজারের কল্যাণদী ইউনিয়নের মাহমুদপুর থেকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

জানা যায়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী এলাকায় খালের পাড়ে জঙ্গলের ভেতর পরিত্যাক্ত অবস্থায় দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে অবগত করে।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার, ১ রাউন্ড ৩০৩ বন্দুকের গুলি উদ্ধার করে।

গুলি ও অস্ত্রগুলো পুলিশের কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে কাজ করছে বলে জানান আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..