শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০১০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

  1. নারায়ণগঞ্জের চাষাড়ায় “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন বিজয়স্তম্ভ, শহীদ মিনার, মিশন পাড়ার মোড়, বালুর মাঠ এবং ডাক বাংলোর মোড়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে এলাকাটির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।” তিনি আরও বলেন, “শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে, যা নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।”

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “প্রযুক্তির সহায়তায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মসূচির আওতায় ইতিমধ্যে শহরের ১৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..