শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪১১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ আড়াইহাজারে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘আত্মহত্যা’। রবিবার দুপুরে গোপালদী পৌরসভার সদাসদি উত্তর পাড়া এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন গোপালদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান।

নিহত যুবকের নাম মো. সবুজ (২৬)। সে আড়াইহাজার উপজেলার সদাসদি উত্তর পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে তিনটায় সবুজ তার ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন। তার ভাই সুজন, যিনি স্থানীয় পাওয়ারলুম কারখানায় কাজ করেন, খাওয়ার জন্য বাড়ি ফিরে দরজা বন্ধ পেয়ে ধাক্কা দিলে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় ভাইয়ের মরদেহ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনের সহায়তায় মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে গোপালদী পুলিশ ফাঁড়ির এসআই আক্তারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ মানসিকভাবে অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..