শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

সিদ্ধিরগঞ্জের এক বালুর মাঠ থেকে বিদ্যুৎমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

  1. নারায়ণগঞ্জ  সিদ্ধিরগঞ্জের এক বালুর মাঠ থেকে আব্দুর রহিম (৪০) নামের এক বিদ্যুৎমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত বিদ্যুৎমিস্ত্রি হলেন মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আ. সালাম তালুকদারের ছেলে আব্দুর রহিম।

নিহতের বড় ভাই আ. রব গণমাধ্যমকে বলেন, আমার ভাই একজন বিদ্যুৎমিস্ত্রি। গতকাল বৃহস্পতিবার বিকেলে আসর নামাজের সময় খাওয়াদাওয়া করে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। আজ সকালে লোক মারফত জানতে পারি আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দিই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ গণমাধ্যমকে জানায়, ‘অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাত ও পায়ে চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..