শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ এর ছেলে মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি ! পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের খণ্ড ইজিবাইকের ওপর পড়ে চালক আহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার

নারায়ণগঞ্জ এর ছেলে মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি

বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা নারায়ণগঞ্জের মোঃ মোশারফ হোসেন, রক্তদান করেছেন ২০১ বার, রক্তের গ্রুপ এ পজেটিভ।
বাংলাদেশে তিনিই প্রথম ২০১ বার বা রক্তদানে ডাবল সেঞ্চুরি করেছেন!

রক্ত মানুষের শরীরে তৈরি হলেও কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্তই পারে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে। মানবতার এই মহান কাজে প্রায় তিন দশক ধরে নির-লসভাবে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক মো. মোশারফ হোসেন। ইতোমধ্যে তিনি ২০১ বার এ পজেটিভ রক্তদান করে দেশের অন্যতম সর্বোচ্চ রক্তদাতার মর্যাদা অর্জন করেছেন। জানা যায়, মানবসেবার ব্রত নিয়ে ১৯৯৭ সালে প্রথমবারের মতো রক্তদান করেন মোশারফ হোসেন। এরপর থেকে থেমে থাকেননি। চলতি বছরের ৩ সেপ্টেম্বর ২৬ইং তিনি ২০১ তম বারের মতো রক্তদান করেছেন, এর মধ্যে ১০৬ বার হোল ব্লাড এবং ৯৫ বার প্লাটিলেট রক্তদান করেছেন।

শুধু নিজে রক্তদান করেই দায়িত্ব শেষ করেননি, তিনি দীর্ঘদিন ধরে রক্তদানে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে রোগী ও
তাদের স্বজনদের সংযোগ ঘটিয়ে দিয়ে আসছেন। তাঁর উদ্যোগে কয়েক হাজার রোগী প্রয়োজনীয় রক্ত পেয়েছেন বলে জানা যায়। বর্তমানে দেশের ৬৪ জেলার অসংখ্য স্বেচ্ছাসেবক তাঁর সঙ্গে মানবসেবামূলক এই কাজে যুক্ত রয়েছেন।

রক্তদানের নিয়ম সম্পর্কে জানতে চাইলে মোশারফ হোসেন বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১৮ থেকে ৬৫ বছর বয়সী সুস্থ নারী-পুরুষ নির্দিষ্ট সময় পরপর রক্তদান করতে পারেন। হোল ব্লাড দেওয়ার ক্ষেত্রে পুরুষের ওজন কমপক্ষে ৪৮ কেজি এবং নারীর ৪৫ কেজি হতে হয়। অন্যদিকে প্লাটিলেট দানের জন্য পুরুষের ওজন ৬০ কেজির বেশি এবং নারীর ৫৮ কেজির বেশি হওয়া প্রয়োজন।

তিনি জানান, একজন সুস্থ ব্যক্তি প্রতি ১৪ দিন পরপর প্লাটিলেট দিতে পারেন, আর হোল ব্লাড দেওয়া যায় সাধারণত ৯০ থেকে ১২০ দিন পরপর।

রক্তদানের ক্ষেত্রে তিনি সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে চলেন, চিকিৎসকের অনুমতি দিলেই কেবল রক্তদান করেন।

রক্তদানের উপকারিতা প্রসঙ্গে মোশারফ হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ধরে নিয়ম মেনে রক্তদান করেও আমি সুস্থ আছি। আমার পরিচিত – যারা নিয়ম মেনে নিয়মিত রক্তদান করেন তারাও সুস্থ আছেন।

একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় সহযোগিতা করার যে তৃপ্তি, তার তুলনা নেই। পাশাপাশি নিয়মিত রক্তদান হৃদরোগে ঝুঁকি কমাতে সহায়ক বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন এই মানবিক মানুষটি। তিনি বলেন, আমি থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ দেখতে চাই। বিয়ের আগে ছেলে ও মেয়ের রক্ত পরীক্ষা করে থ্যালাসেমিয়া রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া উচিত। প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।

মানবতার সেবায় প্রায় ৩০ বছরের এই পথচলায় মোশারফ হোসেন প্রমাণ করেছেন, একজন মানুষের ছোট্ট উদ্যোগও অসংখ্য মানুষের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে। তাঁর মতো স্বেচ্ছাসেবীদের কারণে এখনও মানবতা বেঁচে আছে, বেঁচে আছে জীবন বাঁচানোর অনুপ্রেরণা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..