বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ফতুল্লায় অস্ত্র ও গুলিসহ আটকইকবাল নামের এক যুবককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ জুন ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র ও গুলিসহ আটক হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ইকবাল নামের এক যুবককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৭ এবং অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ইকবাল আদালতে উপস্থিত ছিলেন।

ইকবাল ফতুল্লার সস্তাপুর এলাকার আব্দুল করিমের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১২ জুলাই ফতুল্লার কুতুবাইল এলাকায় ইকবালের বাসায় অভিযান চালিয়ে তার কক্ষ থেকে একটি ৩২ বোরের রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত ইকবালকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।

আসামির সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..