বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

১৯ ঘণ্টা পর মো. রিজভী হোসেন (৩) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০১৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

  1. ⊥নারায়ণগঞ্জ নিখোঁজের ১৯ ঘণ্টা পর মো. রিজভী হোসেন (৩) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সেতুর নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী ও স্বজনরা।

নিহত শিশু রিজভী উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদিপ্রবাসী মো. রিপন মিয়ার ছেলে। সে তার মা মিমের সঙ্গে ঝাউচরে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার বিকেলে ঝাউচর গ্রামের শাহী মসজিদের পেছনের বালুর মাঠে খেলা করার সময় সে মেঘনা নদীর শাখা মারীখালী নদীতে পড়ে নিখোঁজ হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসে। রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত তারা চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান পায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী বলেন, “নদীর স্রোতে ভেসে যাওয়ায় শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।”

পরে শুক্রবার সকালে এলাকাবাসী ও স্বজনরা নিজেরাই ইঞ্জিনচালিত নৌকা নিয়ে খুঁজতে বের হন এবং আষাঢ়িয়ারচর সেতুর নিচে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।

শিশুটির মরদেহ উদ্ধারের পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি কেউ তাদের জানায়নি। পানিতে ডুবে কেউ মারা গেলে এবং কোনো অভিযোগ না থাকলে সামাজিকভাবেই দাফন করা যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..