শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ এর ছেলে মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি ! পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের খণ্ড ইজিবাইকের ওপর পড়ে চালক আহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার

নিটওয়্যার লিমিটেডের ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও হামলার অভিযোগে বিক্ষুব্ধ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১১০৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

êনারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী পোশাক কারখানা ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও হামলার অভিযোগে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করেছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরুদ্ধ করে রেখেছেন তারা। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন ঢাকা-নারায়ণগঞ্জগামী যাত্রীরা সহ স্থানীয়রা।

অবরোধকারী শ্রমিকদের দাবি, ১৮ ফেব্রুয়ারি কারখানার ৯৫ জন শ্রমিককে বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরদিন সকালে কারখানায় প্রবেশ করতে গেলে শ্রমিকদের ওপর স্টাফ ও বহিরাগতদের দিয়ে হামলা চালানো হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হন।

অবরোধকারী শ্রমিক আবুল কালাম বলেন, “আমরা সকালে কারখানায় ঢুকতে গেলে আমাদের ওপর হামলা করা হয়। কয়েকজন শ্রমিক কাঁচের টুকরোর আঘাতে আহত হয়েছেন।”

অন্য শ্রমিক মাহফুজ খান অভিযোগ করে বলেন, “এর আগেও শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং বহু শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, সব ঠিক হবে। কিন্তু ফের ৯৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং আজ আমাদের মারধর করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল করা না হবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকব।”

ছাঁটাই প্রসঙ্গে কারখানার বাইরে ঝুলিয়ে দেওয়া নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২৬ মোতাবেক সকল পাওনা পরিশোধ করে শ্রমিকদের চাকরিচ্যুত করা হবে। পরিচয়পত্র ফেরত দিলেই পাওনাদী গ্রহণ করা যাবে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন জানায়, শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদ জানাতে এসে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং স্টাফদের মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্টাফরা পালিয়ে যান।

এর আগে ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা গত ১০ ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। ১৬ ফেব্রুয়ারি মালিকপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের নোটিশ দেয়। এরপর ১৭ ফেব্রুয়ারি শ্রমিকরা সাড়ে তিন ঘণ্টা চাষাড়া সড়ক অবরোধ করেন।

এদিকে অবরোধের সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে মালিকপক্ষের সঙ্গে মীমাংসার প্রস্তাব দেয়। তবে শ্রমিকরা প্রস্তাব প্রত্যাখ্যান করে দাবি জানান, মালিকপক্ষকে সড়কে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে। নিরাপত্তার স্বার্থে পুলিশ মালিকপক্ষকে সরাসরি শ্রমিকদের সামনে আনতে অস্বীকৃতি জানায়।

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো উত্তেজনা বিরাজ করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..