শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনা আওয়ামী লীগের চেয়ে বিএনপি গত এক বছরে বেশি চাঁদাবাজি করেছে নির্বাচনে ভোটসহ প্রবাসীদের এক লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট এখন দেশে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪০ কেজি গাজাসহ জয় মিয়া ও মিঠু সরদার নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বিএনপি সমর্থিত জোট প্রার্থী মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আলিরটেক ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী তারেক রহমান নারায়ণগঞ্জ শহরে ২০টি মাদক স্পট আছে হ্যাঁ’ ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার

সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্যের দ্বন্ধে ন্যাড়া বাহিনীর প্রধান সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সহযোগী লিটনও ছুরিকাঘাতে আহত হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর রাত ৪টায় পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত কিলার বাবু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সে ‘ন্যাড়া বাহিনী’ নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতেন। এই বাহিনী ঢাকা-নারায়নগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাই করতো।

ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিলার বাবু ও লিটন আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খানপুর ৩শ” শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত্যু ঘোষণা করে ও লিটনের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে। পঞ্চবটি মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু নিহত। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে এ হত্যাকান্ড ঘটতে পারে। বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে এবং সে তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..