বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির গরুর মাংস

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ২২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৮ জুন ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

ঈদের দিনে সোনারগাঁয়ে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির গরুর মাংস। শনিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় রাস্তার পাশে পলিথিন বিছিয়ে গরুর মাংস বিক্রি করতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, সারাদিন গরিব-অসহায় মানুষেরা বাসাবাড়ি থেকে যে মাংস সংগ্রহ করছেন সেই মাংস সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সেগুলো বাজারে ব্যাগে করে প্রায় ১০ থেকে ১৫ কেজি করে এনে এসব মাংস বিক্রি করে দিচ্ছেন। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও কসাইরা বেশি দামে বিক্রি করার জন্য এ মাংস কিনে সংরক্ষণ করার চেষ্টা করছেন।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অনেকেই যারা কোরবানি দিতে পারেননি বা কম দামে গরুর মাংস কিনতে চান তারাই মূলত এসব কোরবানির মাংসের ক্রেতা।


মাংস বিক্রি করতে আসা তাসলিমা নামে একজন জানান, আমাদের ঘর বাড়ি নেই আমরা এই মাংস নিয়ে কোথায় রাখবো তাই খাবারের মাংস রেখে এ মাংস বিক্রয় করে দিয়েছি। আমি আজকে ভালো দাম পেয়েছি ৬০০ টাকা কেজি আমি প্রায় ১১ হাজার হাজার টাকার মাংস বিক্রি করেছি।

মাংস কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অর্ধেক দামে মাংস বেচাকেনা হচ্ছে ফেসবুকে দেখে আমরা এখানে এসেছি। মাংস ভালো বিদায় আমিও কিছু মাংস সংরক্ষণ করেছি। আমি এখান থেকে প্রায় ১৫ কেজি মাংস ৪৫০ টাকা করে নিয়েছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..