শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

চাঁদাবাজির অভিযোগে যেই জড়িত হোক, ছাড় পাবে না

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯৪০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

চাঁদাবাজির অভিযোগে যেই জড়িত হোক, ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুলশানে এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনার অভিযোগের পরপরই আসামিদের হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজ যতই প্রভাবশালী বা বড় হোক, ছাড় পাবে না।

এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রথম ধাপের প্রশিক্ষণ শুরু হবে আগস্ট থেকে। পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল হবে রুটিন কর্মসূচির অংশ হিসেবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..