শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ এর ছেলে মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি ! পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের খণ্ড ইজিবাইকের ওপর পড়ে চালক আহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার

ফতুল্লায় হাবিব হত্যার রহস্য উদঘাটন, নারী সহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১৪৩১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

ফতুল্লায় হাবিব হত্যার রহস্য উদঘাটন, নারী সহ গ্রেপ্তা∝
নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাবদ্ধ ঘর থেকে ভ্যান চালক হাবিবুর রহমানের বিকৃত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত এক নারী সহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতভর ঢাকা,নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো পটুয়াখালী জেলার সদর থানার মাদারবুনিয়ার মোঃ ইউসুফ আকনের পুত্র কবির ওরফে সগির হোসেন(৩৮), মুন্সিগঞ্জ জেলার সদর থানার হাতিমারার মজিদ আলী সৈয়ালের মেয়ে রেহেনা বেগম(২৫),নারায়নগঞ্জ জেলার বন্দর থানার চর ইসলামপুরের আসমত আলীর পুত্র আরিফ(২৫), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দানেছপুরের মৃত জলিল মিয়ার পুত্র সিদ্দিক(৫২) ও পটুয়াখালী জেলার সদর থানার হাজীখালা গ্রামের আব্দুল সাত্তার পেয়াদার পুত্র নুরুজ্জামান(৩৫)।

 

জানা যায় ২৯ জানুয়ারী দুপুরে ফতুল্লার পঞ্চবটি শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাসা থেকে একটি বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ।ঐদিন রাতেই নিহত হাবিবুরের বাবা তার ২১ বছর বয়সী ছেলের লাশ সনাক্ত করে থানায় ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।এর আগে ২৫ জানুয়ারী নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় নিখোঁজের একটি সাধারন ডায়েরী করেন। সাধারন ডায়েরীতে তিনি উল্লেখ্য করেন ২৪ জানুয়ারী রাত ৮ টার দিকে হাবিবুর দাপা পোস্ট অফিসরোডস্থ ভাড়া বাসা থেকে বের হয়। পরে রাত দশটার দিকে তার ফোনে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবী করা হয় অন্যথায় তার ছেলেকে হত্যা করা হবে। এক পর্যায়ে অপহরনকারী মোবাইল ফোন বন্ধ করে দেয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..