শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজানকে গ্রেফতার ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় সাকিব উদ্দিন শান্ত গ্রেপ্তার

তিন কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৮০০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

  • গাঁজাসহ যুবক আটক
  • নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মেঘনা টোল প্লাজা সংলগ্ন একটি তল্লাশিচৌকিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম প্রসেনজিৎ (২০), যিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. শরিফুল ইসলাম তার দল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অবস্থান করছিলেন। সন্দেহজনক বিভিন্ন গাড়ি তল্লাশির সময় কুমিল্লা থেকে ঢাকাগামী ‘সেন্টমার্টিন পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসকে থামানো হয়। বাসটি থেকে একজন পুরুষ দ্রুত নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায়। তার কাছ থেকে তিনটি প্যাকেটে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..