শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ এর ছেলে মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি ! পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের খণ্ড ইজিবাইকের ওপর পড়ে চালক আহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার

পোশাক কারখানায় কর্তৃপক্ষের অবহেলায় রিমা আক্তার নারী শ্রমিকের মৃত্যুর

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় কর্তৃপক্ষের অবহেলায় রিমা আক্তার (২৪) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় প্রতিষ্ঠানে কয়েকজন কর্মকর্তাকে মারধর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন শ্রমিকরা। এর ফলে অনন্ত অ্যাপারেলস নামের কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, মঙ্গলবার কারখানায় কাজ করার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিমা আক্তার। অসুস্থ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবা নিতে ছুটি দেয়নি। ফলে ওই শ্রমিক কাজ করতে থাকেন। একসময় তার অবস্থা খারাপ হলে রাত ৯টার পরে তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর সহকর্মীর মৃত্যুর সংবাদের ক্ষোভে বুধবার সকালে প্রায় ৪০০ শ্রমিক কাজ বন্ধ করে কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে । শ্রমিকরা জানান, এই মৃত্যুর বিচার না হওয়ার পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন।

অনন্ত অ্যাপারেলসের এডমিন ম্যানেজার নাজমুল হক জানান, আমরা মৃত শ্রমিককে ছুটি দেইনি এটা পুরোপুরি মিথ্যা। উনি অসুস্থ হওয়ার পরপরই তাকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর সেখানে মৃত্যুবরণ করেন। আমরা তার পরিবারের সঙ্গে সারাক্ষণই কথা বলেছি। তারা গতকাল মরদেহ কুমিল্লায় দাফন করা হবে বলে নিয়ে গেছে। যাবতীয় খরচও আমরা দিয়েছে। এরপর আজ সকালে ফ্যাক্টরিতে মিলাদ পড়ানোর পরই হঠাৎ আন্দোলনে নামেন শ্রমিকরা। ফলে আজকের জন্য আমরা ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেছি।

এ বিষয়ে আদমজী ইপিজেডের (বেপজার) জিএম মাহবুব আহমেদ সিদ্দিক জানান, গতকাল মঙ্গলবার ওই নারী শ্রমিক অসুস্থ হলে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..