শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে নারায়ণগঞ্জের পাঁচজন স্থান পেয়েছেন

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৮৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০২ মার্চ ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

  1. জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে নারায়ণগঞ্জের পাঁচজন স্থান পেয়েছেন। তারা হলেন- প্রথম যুগ্ম সদস্য সচিব নারাণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব ফতুল্লার পাগলা এলাকার তামিম আহমেদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক সোনারগাঁয়ের তুহিন মাহমুদ, দক্ষিণাঞ্চলের সংগঠক পদে নারায়ণগঞ্জ শহরের শওকত আলী এবং সদস্য হিসেবে আছেন সদর থানা এলাকার আহমেদুর রহমান তনু।

গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে দলটির ২১৭ জনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন।


জানাগেছে, প্রথম যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী পেশায় একজন আইনজীবী। তিনি জাতীয় নাগরিক কমিটিতেও যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের কোটা আন্দোলনে তিনি ভূমিকা রাখেন।

চব্বিশের জুলাই আন্দোলনে ভূমিকা রাখা তামিম আহমেদ ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন। তিনি জাতীয় নাগরিক কমিটিতে কেন্দ্রীয় সদস্য ছিলেন।

এছাড়া যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার বাসিন্দা। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ বর্তমানে একটি উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পাওয়া শওকত আলী পেশাগত জীবনে শিক্ষকতার পাশাপশি সামাজিক কাজে যুক্ত রয়েছেন বলে জানা যায়। একসময়ের সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী শওকত আলী জাতীয় নাগরিক কমিটিতেও কেন্দ্রীয় সদস্য ছিলেন।


আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জের সদর থানার নিতাইগঞ্জ এলাকার সন্তান। পেশায় ব্যবসায়ী তনু নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক। তিনি সুশাসনের জন্য নাগরিক-সুজনের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..