বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

কয়েকটি নির্বাচনে ভোট ডাকাতির সাথে জড়িত ইসি কর্মকর্তারা

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯৩২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভোট ডাকাতির সাথে জড়িত ইসি কর্মকর্তারা এখনো কমিশনে বহাল থাকায় শঙ্কা জানিয়েছে এনসিপি। একইসাথে এসব নিয়ে ইসিকে সংশোধন হতে সুযোগ দিচ্ছেন তারা, এমন মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

রোববার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে দলটি তাদের নিবন্ধন আবেদনের শেষদিনে প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়। শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এসব জানান তারা।

এসময় ইসি মেরুদণ্ডহীনের ভূমিকা পালন করছে উল্লেখ করে দলের মুখ্য সমন্বয়ক বলেন, কমিশন তার কাজের মধ্যে দিয়ে দলের উর্ধে এসে ভোট আয়োজন করবে এমনটাই প্রত্যাশা করেন তারা। বৈঠক প্রবাসী ভোট, নির্বাচনে এআই প্রযুক্তি ব্যবহারে সচেতনতাসহ বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তারা৷

নেতাকর্মীরা বলেন, দল নিবন্ধন আবেদনে প্রয়োজনীয় নথিপত্র জমা সম্পন্ন করেছে এনসিপি। দলটিকে নিবন্ধন দিতে ইসি পরবর্তী ধাপে এগোবে বলে আশাবাদী তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..