বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ বীর প্রতীকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ বীর প্রতীকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রোববার (৩ আগস্ট) বিকেলে বিমানের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে এসেছিলেন।

সকালে নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার আগে এক সেনা সদস্য তাকে ডাকতে গেলে রুম থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাায়নি। দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তাঁরা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার মো আলমগীর বলেন, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ বীর প্রতীক চট্টগ্রাম ক্লাবে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছেন। পরিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি চট্টগ্রামে এসেছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ বীর প্রতীক ২০০০ থেকে জুন ২০০২ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..