শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে আরও একজন মারা গেছেন

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৭০৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

গ্যাস বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে আরও একজন মারা গেছেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘরে জমা গ্যাস বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে আরও একজন মারা গেছেন৷ এ নিয়ে মৃতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে৷

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে মারা যান সোহাগ (২৩) নামে ওই পোশাক শ্রমিক৷

সোহাগের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বলে জানান ডা. শাওন৷

এর আগে গত রোববার তার স্ত্রী পোশাক শ্রমিক রূপালী ও শনিবার দেড় বছরের শিশু কন্যা সুমাইয়া একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ তারা যথাক্রমে ৩৪ ও ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিলেন৷

সোহাগ তার স্ত্রী, কন্যাকে নিয়ে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন৷ আগুনের ঘটনায় পরিবারের তিনজন সদস্যই মারা গেলেন৷

একই ঘটনায় দগ্ধ আরেক পরিবারের সদস্য রিকশাচালক মো. হান্নান (৪০) গত শনিবার ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় মারা যান৷

গত ৩ মার্চ ভোররাতে লাইনের লিকেজ থেকে ঘরে জমা গ্যাস বিস্ফোরণের পর আগুনে দু’টি পরিবারের আটজন সদস্য দগ্ধ হন৷

এ ঘটনায় নিহত হান্নানের স্ত্রী পোশাক শ্রমিক নূরজাহান আক্তার লাকি (৩০), তাদের সন্তান জান্নাত (৩), সামিয়া (৯) ও সাব্বির (১৬) এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন৷

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..