শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩১০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

  1. নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মৃত মিনহাজ উদ্দিনের ছেলে মো. জিয়া বেপারী (৪৫) ও কুমিল্লার মুরাদনগরের নিয়ামতপুর এলাকার মো. মুন্না ওরফে আলাউদ্দিন (২৭)। এদের মধ্যে মো. জিয়া বেপারী রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২০ সালের একটি মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের একজন আদালত উপস্থিত ছিলো এবং বাকী একজন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়া ইস্যু করা হয়েছে।

আদালতের ১নং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, ২০২০ সালের ৩০ এপ্রিল কুমিল্লা থেকে অনুসরণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গিয়ে ৫৯ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ কুমিল্লার একটি দল। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..