সোমবার, ১১ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক

সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ২৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকাল ৮টায় ভান্ডারীপুল অংশের লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখা যায়।

নিহত যুবকের নাম মো. নয়ন (২৫)। সে জামালপুর জেলার মৃত আব্দুল হালিমের ছেলে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে মুঠোফোনে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো শাহিনূর আলম।

তিনি জানায়, একমাস আগে নিজগ্রাম থেকে সিদ্ধিরগঞ্জ এসে তার মামার বাড়িতে বসবাস করছিলেন নয়ন। বুধবার সন্ধ্যায় ইফতার করে মামাবাড়ি থেকে বের হওয়ার পর আর খোঁজ মেলেনি। আজ সকালে স্থানীয়রা লেকে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। এর আগে নিখোঁজ হলেও তার স্বজনরা থানায় অভিযোগ দিতে আসেননি। পরিবার বলছে, ওই যুবক মৃগী রোগী ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..