শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

নারায়ণগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জেরে সোনারগাঁয়ে আত্মীয়দের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৭৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

  • নারায়ণগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জেরে সোনারগাঁয়ে আত্মীয়দের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর‾। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দিতির মেয়ে লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভে এসে এ অভিযোগ তোলেন। লাইভে কিছু লোকজনকে লামিয়ার গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। অভিযোগ তোলা হয় জমি সংক্রান্ত বিরোধের জেরে লামিয়ার উপর এই হামলা করা হয়েছে। তবে পাল্টা গণমাধ্যমে পাল্টা অভিযোগ করেন লামিয়ার ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতি।

গণমাধ্যমে প্রীতি বলেন, ‘আমার স্বামী মারা গেছে ৯ বছর। আমার স্বামীর নামে ৩৮ শতাংশ জমি আছে। আমি আমার দুই সন্তানকে নিয়ে বসবাস করি। আমার একটা ছেলে অটিস্টিক। আমার স্বামীর জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিশ বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার উপর হামলা চালায়।’

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘ঘরোয়া ঝামলো নিয়ে আজ তাদের মধ্যে একটি সালিশি বসেছিলো। মামাদের সাথে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। ওই সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এই ঘটনায় লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। লামিয়া এই ঘটনার পরপরই ঢাকায় চলে গেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..