শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৭১৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মদনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

নিহতরা হলেন বন্দর উপজেলার মুরাদপুরের ইয়াকুব আলীর ছেলে আদিফ আহমেদ শিমুল (১৮) এবং তার বন্ধু শেখ আজিজুর রহমানের ছেলে শেখ মো. শাওন (১৭)। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু মো. ফাহিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মদনপুর এলাকায় ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির একটি তেলবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে অন্তত ২০০ মিটার দূরে গিয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই লরির চালক মহাসড়কের উপর গাড়িটি ফেলে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিমুল ও শাওনকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি।

তিনি আরও জানান, তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে। তবে, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..