সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

News / ২৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ মার্চ ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

রূপগঞ্জে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে অংকন নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শুক্কুর আলী মোল্লা ও তার লোকজন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অংকন উপজেলার ভুলতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মিঠাবো এলাকায় মিঠাবো জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হতে গত ৩ সপ্তাহ ধরে আগের কমিটির লোকজনকে জোরপূর্বক বল প্রয়োগ করে আসছিল ঐ এলাকার শুক্কুর আলী মোল্লা নামের উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।


এ নিয়ে সমাজের লোকজনের মধ্যে গত দুই সপ্তাহ ধরে বিরোধ চলে আসছিল। এদিকে গত শুক্রবার জুমার নামাযের পর নিজেকে সভাপতি হিসেবে ঘোষনা দেন শুক্কুর আলী মোল্লা। এনিয়ে শুক্কুর আলী মোল্লা ও তার লোকজনের সাথে সমাজের লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়।

এ ঘটনায় শুক্কুর আলী মোল্লা ১০/১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগের কোন সত্যতা না পাওয়ায় অভিযোগটি আমলে নেয়নি পুলিশ। পরে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন শুক্কুর আলী মোল্লা।

এদিকে গতকাল শুক্রবার জুমার নামাযের পর শুক্কুর আলী মোল্লাকে মামলার কারন জানতে চাইলে সেসহ তারভাই শাহাদাত হোসেন মোল্লা, ছেলে সনেট মোল্লা, সজল মোল্লা, সানী মোল্লাসহ তাদের লোকজনের সাথে সমাজের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

এর জের ধরে বিকাল সাড়ে ৩ টার দিকে শুক্কুর আলীসহ তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মিঠাবো এলাকার রুমানের বাড়ী ঘরে হামলা ও ভাংচুর করে। বিষয়টি ভুলতা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অংকন এগিয়ে গেলে হামলাকারীরা তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম।


এসময় তাকে বাচাতে এগিয়ে আসলে হামলাকারীরা অংকনের চাচা ভুলতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ, রুমান ও সৈকতকে পিটিয়ে আহত করে।


গুরুতর আহত অংকনকে প্রথমে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এদিকে খবর পেয়ে পু্লশি ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহত অংকনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে শুক্কুল আলী মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মসজিদের সভাপতির পদ নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..