শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

লামিয়ার উপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে আহত করেন

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩১১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ মার্চ ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

χনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা বিএনপি থেকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ইস্যুকৃত নোটিশে তাকে তিন দিনের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য বলা হয়েছে।

জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু এবং যুগ্ম-আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ২২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্র নায়িকা দিতির কন্যা লামিয়া এবং সাংবাদিক মোস্তফা ফিরোজের প্রতিবেদনের প্রেক্ষিতে মোশারফ হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তাকে ব্যাখ্যা দিতে হবে।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারী সোনারগাঁ পৌরসভার দিয়াপাড়া এলাকায় চিত্র নায়িকা দিতির বাড়িতে প্রায় শতাধিক লোক নিয়ে মোশারফ হোসেন বিচার শালিসির নামে লামিয়ার উপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে আহত করেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়ে।

কারন দর্শানোর নোটিশের বিষয়ে মোশারফ হোসেন বলেন, জেলা কমিটি আমাকে ঘটনাটি জানার জন্য প্রশ্ন করেছে, আমি সংবাদ সম্মেলন করে তাদের সব তথ্য জানিয়েছি।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, কারন দর্শানোর নোটিশের জবাব আমরা পেয়ে সাক্ষাৎকার নিচ্ছি। তদন্ত শেষে প্রতিবেদনের কপি কয়েক দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে।Ô

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..