শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ২৮০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

  1. নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে।

উপজেলার জামপুর ইউনিয়নের রাউতেগাঁ এলাকায় এই ঘটনা ঘটে।নিহত মোসাঃ বাঁধন (১৮) রাউতেরগাঁও এলাকায় বাদল মিয়া মেয়ে।

নিহতের ফুফু মিনা জানান, পার্শ্ববর্তী পেচাইন এলাকার সদর আলী ছেলে মোঃ রাকিব (৩০)এর সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে প্রায় ৬মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিহত বাঁধন চার মাসের গর্ভবতী ছিলেন বলেও জানান তিনি। পরবর্তীতে গত মঙ্গলবার ৪ঠা মার্চ সন্ধ্যায় বাঁধনে বাবার কাছে থেকে তিনি জানতে পারেন, বাঁধন অসুস্থ। বাঁধনের শশুর বাড়ী গিয়ে তার ননদ ও ননদের স্বামী ছাড়া কাউকে দেখতে পান নি।পরবর্তীতে তিনি এবং নিহতের ননদ তাকে নিয়ে হসপিটালে যান।প্রথমে তারা একটি একটি প্রাইভেট হাসপাতালে রোগীকে নিয়ে যান, ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। ৯ই মার্চ রবিবার সকালে মৃত্যু বরণ করেন বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন,স্বামীকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..