শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় হাবিবুর রহমান হাবু নামের একজনকে ঝিনাইদহ থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১। এর আগে ১০ মার্চ ঝিনাইদহ জেলার সদরের গোয়ালপাড়া এলাকা থেকে র‌্যাব-৬ এর সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটককৃত হাবিবুর রহমান হাবু (৪২) হলেন সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের রাউৎগাও এলাকার আতশ আলীর ছেলে।

মামলার বরাতে র‌্যাব জানায়, ‘ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করতে পারে। প্রতিদিনের মত গত ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ১ টায় ভিকটিম তার পেচাইন গ্রামের নিজ বাড়ী হতে রাউৎগাও যাওয়ার পথে আসামী হাবিবুর রহমান হাবুর বাড়ীর সামনে পৌছলে আসামী ভিকটিমকে ডেকে তার বসত ঘরে নিয়ে যায়। এরপর দরজা বন্ধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম যাতে ধর্ষণের বিষয়ে কাউকে কিছু না বলে তাই আসামী তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ভিকটিমকে ছেড়ে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিমের মা রুমি আক্তার বাদী হয়ে হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর আসামী হাবিবুর রহমান হাবু’কে গ্রেফতারের জন্য র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ এর সহযোগিতায় ঝিনাইদহ থেকে ১০ মার্চ আটক করা হয়। আটককৃত হাবুকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..